ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

সারাদেশে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ২০৬ Time View

সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার ভোরে সড়কে যান চলাচল কিছুটা কম রয়েছে।

রাজধানী ঘুরে দেখা যায়, উত্তরা, বনানী, ফার্মগেট, যাত্রাবাড়ীতে গণপরিবহন কম চলছে। তবে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা ও রিকশা চলাচল করছে সড়কে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছে পুলিশ। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে বাড়তি নজরদারি। সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) মোতায়েন রয়েছে।

তৃতীয় দফার অবরোধে রাজধানীতে বুধবার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতীবাজার মোড়ে দিশারী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।

পরে সন্ধ্যা ৮টা ৮ মিনিটে বনানীর কাকলি পুলিশ ফাড়ির সামনে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এর পর রাত ৯টা ১৭ মিনিটে জিগাতলায় বিজিবির প্রধান গেটের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে জিগাতলায় আগুনের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মাঝ পথেই পণ্ড হয় যায় বিএনপির সমাবেশ। সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা বিএনপি হরতাল পালন করে। এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয়া হয়।

এরপর রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ২দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমান বিরোধী দলগুলো। এসব কর্মসূচি চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আর গ্রেপ্তারের বাইরে থাকা নেতারা আত্মগোপনে রয়েছেন।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

সারাদেশে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি

Update Time : ০৬:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩