ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সারাদেশে সামগ্রিকভাবে বৃষ্টি কমে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ু এখনো যথেষ্ট সক্রিয় আছে। তবে সারাদেশে সামগ্রিকভাবে বৃষ্টি কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বিকেল থেকে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে। বিশেষ করে রাতে বৃষ্টি বেশি হতে পারে।

বুধবারের আবহাওয়া নিয়ে তিনি মঙ্গলবার এসব কথা বলেন। ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সামগ্রিকভাবে বৃষ্টি কমলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি একটু বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার রাজধানীতে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তিন ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়। এদিন দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার।

এদিন রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে যশোর, চুয়াডাঙ্গা ও খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যায়।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

সারাদেশে সামগ্রিকভাবে বৃষ্টি কমে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

Update Time : ০৫:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩