ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

সালমানের ৫৯ কোটি টাকা দামের হাতঘড়িতে কী আছে?

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৩০৪ Time View

হল রুম ভর্তি অতিথি। তাদের একজন বলিউড অভিনেতা সালমান খান। তার পরনে কালো রঙের শার্ট। তার সামনে দাঁড়ানো এক ব্যক্তি সালমান খানকে একটি হাতঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। তারপর ঘড়িটি ক্যামেরার দিকে ধরেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’। এর প্রতিষ্ঠাতা জ্যাকব আরবো। ভিডিওতে যে ব্যক্তি সালমান খানকে ঘড়ি পরিয়ে দেন তিনি অন্য কেউ নন, জ্যাকব আরবো নিজেই। শুধু তাই নয়, ভিডিওটি জ্যাকব তার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছেন সালমান খান ও তার হাতঘড়ি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সালমান খানের হাতঘড়ির মডেল বিলিয়নিয়ার থ্রি। ব্যয়বহুল ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হীরা-পান্না।

জ্যাকব অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে, সালমান খানের এ ঘড়ির ভেতরের রিংয়ে মোট ১৫২টি সাদা পান্না-কাটা হীরা রয়েছে; যার প্রতিটি অংশে ৭৬টি হীরা ব্যবহার করা হয়েছে। ঘড়ির চেইন ৫০৪টি সাদা পান্না-কাটা হীরা দিয়ে সজ্জিত। মুভমেন্ট ব্রিজগুলোতে ৫৭টি হীরা রয়েছে। এতে মোট ৭৮৯টি সাদা হীরা ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল ঘড়িটির মূল্য ৪১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৯ কোটি ৬১ লাখ টাকার বেশি)।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সালমানের ৫৯ কোটি টাকা দামের হাতঘড়িতে কী আছে?

Update Time : ১২:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪