ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

সালমান শাহের স্ত্রী সামিরা তৃতীয় বিয়ে করলেন

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে। তিনি ছিলেন সালমানেরই বন্ধু।

মোশতাকের সংসারে এক পুত্র ও দুই কন্যার জননী সামিরা। সুখেই ছিলেন তারা, এমনটাই গণমাধ্যমে দাবি করতেন সামিরা ও মোশতাক। সেই সুখ স্থায়ী হয়নি। ভেঙে গেছে তাদের সংসার।
নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা। খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাক।
দুদিন ধরেই সামিরার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল।  পরে সামিরার সাবেক স্বামী বিষয়টি নিশ্চিত করেন। মোশতাক গণমাধ্যমকে জানান, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি সামিরা বিয়ে করেছে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।’
সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এদিকে মোশতাক জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন।
নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরাও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।’
সামিরা জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান এখানে তার সঙ্গেই থাকে। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়।
Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সালমান শাহের স্ত্রী সামিরা তৃতীয় বিয়ে করলেন

Update Time : ০৫:১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১