ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

সিডনির শপিং মলে ছুরিকাঘাতে ৭ জনকে হত্যা

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনির একটি শপিং মলে ছুরি দিয়ে আঘাত করে ৭ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনীর বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে বলে জানিয়েছে সিডনির স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।

হামলাকারী একজন পুরুষ এবং তাকে থামাতে পুলিশকে গুলি করতে হয়েছে। সে এখনও বেঁচে আছে কি না নিশ্চিত নয়। হামলা ঘটার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখার পদক্ষেপ নিয়েছে।

এ ইস্যুতে আরও তথ্য জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু পুলিশ কর্মকর্তারা বলেছেন, আমাদের তদন্ত চলছে। এখন এ ব্যাপারে আর বেশি কিছু বলার সুযোগ নেই।

তবে এই ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে বলেন, আমরা হঠাৎ দেখলাম একজন ব্যক্তি তাড়াহুড়ে করে মলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে একটি শিশুও ছিল। তারপরও ওই ব্যক্তি ফের দৌড়ে সামনে এগিয়ে যায়।

তারা আরও বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখলাম, তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম।

পরে জানা গেছে, আহত ওই নারী ও শিশু মারা গেছেন। হামলাকারী সেই ব্যক্তির পরণে ছিল হুডি এবং শর্টস।

আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী উদ্ভ্রান্তের মতো শপিং মলে ছুটে বেড়াছিল এবং এর মধ্যেই কয়েকজনকে ছুরিকাঘাত করে সে।তবে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু হামালাকারী সেই নির্দেশ না মানায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ।

সেই গুলি হামালকারী ওই ব্যক্তিকে আঘাত করেছে, কিন্তু সে বেঁচে আছে কি না— নিশ্চিত নয়। পুলিশও এ সম্পর্কে কোনো কথা বলেনি। তবে ঘটনার পর সিডনির সব শপিং মল ও সুপারশপে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।

সূত্র : সিডনি মর্নিং হেরাল্ড

Tag :

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন

সিডনির শপিং মলে ছুরিকাঘাতে ৭ জনকে হত্যা

Update Time : ১১:২৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪