ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৭ জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৬১০ Time View
সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার তৎপরতা শুরু করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) এ বি এম আশরাফ উল্ল্যা বলেন, এই দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্র জানায়, এই দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
Tag :
জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৭ জন নিহত

Update Time : ০৫:১৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১