ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, বিপাকে যাত্রীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • ২৬২ Time View

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে থ্রি হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধে এ ধর্মঘট চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। আগামীকাল শনিবার শুরু হবে সিলেট জেলায়।

শুক্রবার ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হন।

এদিকে বিএনপির অভিযোগ, আগামীকাল বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। পুরো বিভাগে ধর্মঘট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটা বোঝার বাকি নেই, কারা কী জন্য ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু তারা জানে না কায়দা করে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন জানান, ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার ও স্টিল বডি নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন।

যদিও বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ বেশ কয়েকটি দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, পাথর কোয়ারি চালু, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলন।

গত ২২ জুলাই থেকে শুরু হওয়া বিএনপির ইস্যুভিত্তিক এই আন্দোলন বিভাগীয় পর্যায়ের গণসমাবেশের কর্মসূচিতে রূপ নিয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সব বিভাগে গণসমাবেশের সিদ্ধান্ত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম কর্মসূচি পালন করে। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে। ২২ অক্টোবর খুলনায়। ২৯ অক্টোবর রংপুর। ৫ নভেম্বর বরিশাল। এবং সর্বশেষ ১২ নভেম্বর ফরিদপুরে গণসমাবেশ করে বিএনপি।

এরপর আগামীকাল ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে বিএনপির তৃতীয় ধাপের কর্মসূচি শেষ হবে।

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, বিপাকে যাত্রীরা

Update Time : ০৩:৪৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২