ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

সুদানে দুই বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে প্রায় ৩শ’: জাতিসংঘ

সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াইয়ে এখন পর্যন্ত ২৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারেরও বেশি।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
তবে সংস্থাটি বলছে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মরদেহগুলো রাস্তায় পড়ে থাকে এবং সেগুলি সংগ্রহ করা এই মুহূর্তে খুব বিপজ্জনক।
চিকিৎসকদের একটি সিন্ডিকেট হতাহতদের পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন মঙ্গলবার পর্যন্ত কমপক্ষে ১৭৪ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত শতাধিক।
এদিকে, যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় এবং ষষ্ঠ দিনের মতো লড়াই চলার কারণে সুদানের রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা। একই সঙ্গে অনেক দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।
সোমবার শত শত সুদানী সৈন্য শাদে প্রবেশ করেছেন। শাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া ব্রাহিম বুধবার নিশ্চিত করেছেন যে, ৩২০ সুদানী সৈন্য সোমবার দেশে প্রবেশ করেছেন। এসময় তাদের থামিয়ে নিরস্ত্র করা হয়েছিল।
চলতি সপ্তাহের শনিবার যখন যুদ্ধ শুরু হয়, তখন শাদ সুদানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।
গেল শনিবার সকাল থেকে সুদানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। চলমান এই সংঘাতের কারণে জনজীবনে সংকট নেমে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, সরবরাহ সংকটের কারণে সারা দেশের সাতটিরও বেশি অঙ্গরাজ্যে সমস্যা তৈরি হয়েছে।
সুদানে ডাব্লিউএইচওর প্রতিনিধি ডা. নিমা সায়েদ আবিদ বলেন, এখন বেশির ভাগ হাসপাতাল থেকে ওষুধের সরবরাহ, রক্ত, অক্সিজেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সরঞ্জামের সংকটের খবর পাওয়া যাচ্ছে।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

সুদানে দুই বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে প্রায় ৩শ’: জাতিসংঘ

Update Time : ০৫:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩