ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি

সেন্টমার্টিনে খাদ্যসংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ১৮০ Time View

সেন্টমার্টিনে খাদ্যসংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

শুক্রবার (১৪ জুন) থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সাগরপথে পণ্যবাহী ট্রলার চলাচল করবে।

তবে বৃহস্পতিবার (১৩ জুন) টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর পয়েন্ট থেকে ৫টি ট্রলারে করে কিছু পণ্য পাঠানো হবে। এরপর শুক্রবার থেকে কক্সবাজার থেকে পণ্য যাবে।

বুধবার (১২ জুন) রাতে কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, নাফনদীতে যেহেতু ট্রলার দেখলেই গুলি ছোড়া হচ্ছে, সে কারণে বিকল্প পথ হিসেবে কক্সবাজার থেকে পণ্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই পথে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তিনি আরও জানান, মানুষের চলাচলও সীমিত আকারে স্বাভাবিক করা যাচ্ছে। জরুরি ভিত্তিতে যাদের টেকনাফে যাতায়াত করা দরকার তাদেরকে শাহপরীর দ্বীপের ঘোলারচর থেকে নির্দিষ্ট ট্রলারে করে কোস্টগার্ডের সহায়তায় যাতায়াতের সুযোগ দেয়া হবে। তবে এই রুটে সীমিত আকারে শুধুমাত্র জোয়ারের সময় ট্রলার চলবে।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের নাফনদীতে গত ৫ জুন থেকে ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে গুলি ছোড়া হয়। একের পর এক গুলিবর্ষণ অব্যাহত থাকায় গত ৭ জুন থেকে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিডবোট চলাচল। সেই থেকে সেন্টমার্টিনের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Tag :
জনপ্রিয়

সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

সেন্টমার্টিনে খাদ্যসংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ

Update Time : ০৬:১৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪