স্কোর: বাংলাদেশ ৫২/২ (৯ ওভার), স্কটল্যান্ড ১৪০/৯ (২০ ওভার)
লক্ষ্য আহামরি বড় নয়। বোলাররা নাগালেই রেখেছেন টার্গেট। তবুও শুরুতে তালগোল পাকানো ব্যাটিং। সৌম্য শুরুতে ফেরার পর লিটনও তার পথ ধরলেন। সৌম্য করলেন ৫ রান। লিটনের ব্যাট থেকেও আসল একই রান। ১৮ রানে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে। সাকিবকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন মুশফিকুর রহিম।
সৌম্য শেষ শুরুতেই
১৪১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ওপেনার সৌম্য সরকার হতাশ করে ফিরলেন ৫ রানে। নিজের খেলা প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন। কিন্তু পরের ওভারে আবার একই শটে সৌম্য ফিরলেন সাজঘরে। শুরুতেই সৌম্যকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। তিনে নেমেছেন সাকিব। দেখার বিষয় লিটনকে সঙ্গে নিয়ে কতদূর যায় সাকিবের ব্যাট।
বাংলাদেশের টার্গেট ১৪১
শুরুতেই ধাক্কা। এরপর প্রতিরোধ। এরপর আবার হোঁচট। বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে স্রেফ এলোমেলো হওয়া। শেষটায় আবার লড়াই। তাতে মিলল স্বস্তি। রোলার কোস্টারের মতো ঘুরলো স্কটল্যান্ডের ইনিংস। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ড ৯ উইকেটে করলো ১৪০ রান। জয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে বাংলাদেশের প্রয়োজন ১৪১ রান।
শেষটা রাঙাল স্কটল্যান্ডই
বোলিংয়ে শেষটা ভালো হলো না বাংলাদেশের। ৫৩ রানে ৬ উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোরবোর্ডে ১৪০ রান তুলেছে স্কটল্যান্ড। শেষ ৫ ওভারে দশের উপর রান তুলে স্কটিশরা যোগ করেছে ৫৩ রান।
অনলাইন ডেস্ক 























