ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্কুলের যাওয়ার পথে সীমানা প্রাচীর ধসে মারা গেছে শিশু জিহাদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ৩৬১ Time View

সকালে বাবার হাত ধরে স্কুলের যাওয়ার জন্য পা বাড়িয়ে ছিলো শিশু জিহাদ। বয়স সাত বছর। লালবাগের সমাজ সেবা অধিদফতরের একটি স্কুলের শিশু শ্রেণিতে পড়ত সে। কিন্তু শেষ পর্যন্ত স্কুলে যাওয়া হয়নি ওর। রাস্তার পাশের সীমানা প্রাচীর ধসে মারা গেছে সে।

লালবাগ থানার এসআই আব্দুল কাদের জানান, ‘শহীদনগরের বাসা থেকে বাবা মোঃ নাছিরের সাথে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল জিহাদ। ওয়েস্ট অ্যান্ড স্কুলের কাছে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের সীমানা দেয়াল হঠাৎ রাস্তার ওপর ধসে পড়লে জিহাদ আহত হয়।’

তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ছেলেটি আগেই মারা গেছে।

এসআই কাদের জানান, দেয়াল ধসে পড়ায় ইটের আঘাত লেগেছিল জিহাদের মাথায়।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

স্কুলের যাওয়ার পথে সীমানা প্রাচীর ধসে মারা গেছে শিশু জিহাদ

Update Time : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১