ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্কুলে আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • ২৮৭ Time View

সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা । আগামী বছর (২০২৪ সাল) থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে।

বছরের মাঝামাঝি হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে নেয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আর দশম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

প্রজ্ঞাপনে দেয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী-২০২৪ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে। মূল্যায়ন ২৩ মে থেকে শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত।

ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ সূচি অনুযায়ী ষান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র এক বছর সংরক্ষণ করতে হবে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না।

বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন প্রণয়ন করবেন শিক্ষকরা। অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।

অন্যদিকে ২০২৪ সালে প্রাথমিকেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান হবে। এ তিন শ্রেণিতেও কোনো পরীক্ষা থাকবে না। শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৫ সাল থেকে চতুর্থ-পঞ্চমে নতুন শিক্ষাক্রম চালু হবে। ফলে ওই বছর থেকেই স্কুলে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

স্কুলে আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা

Update Time : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩