ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন

কমেডি শো ‘মীরাক্কেল’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জামিল হোসেন। পরে তাঁকে নিয়মিত দেখা যায় বিভিন্ন টিভি নাটকে। হঠাৎই জানা গেল তাঁর অসুস্থতার খবর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এই কমেডিয়ান, অভিনেতা। শুক্রবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জামিলের অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

ঊর্মিলা ফেসবুকে লিখেছেন, ‘খুব খারাপ একটি খবর দিয়ে সকাল শুরু হলো…আমাদের সবার প্রিয় অভিনেতা জামিল হোসেন ভাই (মীরাক্কেল) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছেন। সবাই দোয়া করবেন।’

এরপর দুপুরের দিকে ঊর্মিলা ফেসবুকে আরেকটি পোস্ট করে জামিলের শারীরিক অবস্থা জানান, ‘সবার কল রিসিভ করতে পারছি না, দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। হার্ট অ্যাটাক হয়েছে ডক্টর কনফার্ম করেছেন। চিকিৎসা চালু আছে। সবাই দোয়া করবেন।’

এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন জামিল। ঊর্মিলা তাঁর পোস্টে সেই ভিডিও শেয়ার করেন। পাঁচ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় জামিল বলেন, ‘ভালো আছি। সবাই দোয়া করবেন।’

জানা গেছে, তিন দিন ধরে বাসাতেই অসুস্থ ছিলেন জামিল। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সকালে ভর্তি করা হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে।

২০১২ সালে কলকাতার চ্যানেল জি-বাংলায় প্রচারিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’–এ অংশগ্রহণ করেছিলেন জামিল। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন

Update Time : ০২:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২