ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

১১ সেপ্টেম্বর মাত্র ১০২ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার ঘটনা ঘটে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৮ Time View
২০০১ সালের ১১ সেপ্টেম্বর মাত্র ১০২ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সেদিন নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। এরপরই সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে তৎকালীন প্রেসিডেন্ট বুশের প্রশাসন।
যুক্তরাষ্ট্রে অন্যতম দীর্ঘ এই যুদ্ধ শেষ হতে সময় লেগেছে ১৯ বছর, ১০ মাস, ২৩ দিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব মতে,
এই যুদ্ধে মারা গেছে কমপক্ষে ২৩২৫ জন মার্কিন সেনা। এর পাশাপাশি ঠিক কতজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, তার কোনো হিসেব নেই।
২০২১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে জোড়া হামলার জন্য আমেরিকার দীর্ঘতম যুদ্ধ শুরু হয়েছিল, তার একটি সমাপ্তি টানার চেষ্টা করবেন, শ্রদ্ধা জানাবেন তিনটি স্থানে।
সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ আফগানিস্তানে শুরু হলেও একপর্যায়ে তা ইরাকে পৌঁছে যায়, এমন কি বিশ্বের বিভিন্ন স্থানে, আফ্রিকা পর্যন্ত এর বিস্তৃতি ঘটে। ইরাকে এই সংঘাতে প্রায় ৪ হাজার ৫০০ আমেরিকান সেনা সদস্য এবং লাখ লাখ বেসামরিক লোক নিহত হয়েছেন।
আগস্টের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনাকে প্রত্যাহারের সিদ্ধান্তের পর থেকে বাইডেন প্রশাসন গত ২০ বছরকে পেছনে ফেলে রেখে আসার জন্য বেশ কিছু চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। এছাড়া ১১ সেপ্টেম্বরের ঘটনাবলীর ওপর আলোকপাত করতে পারে এমন কিছু নথি-পত্রকে গোপনীয়তামুক্ত করেছে এবং আমেরিকানদের প্রত্যাহারের পর আফগানিস্তানে ক্ষমতা দখলকারী তালেবান সরকার থেকে দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করছে।
নাইন ইলেভেনের স্মরণে শনিবার তিনটি জায়গা পরিদর্শন করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্ক সিটি, পেন্টাগন এবং পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলের মাঠে যাবেন তিনি। শ্যাঙ্কসভিলে পৃথকভাবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও শ্রদ্ধা জানাবেন।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

১১ সেপ্টেম্বর মাত্র ১০২ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার ঘটনা ঘটে

Update Time : ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১