ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত?

১২ বছর বয়সে মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ

বাবা ও দাদার সাথে হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার হোসাইনিয়া  মাদ্রাসা ও এতিমখানার মেধাবী ছাত্র ১২ বছর বয়সের মোহাম্মদ বাইজিদ হাসান হিফজুল কুরআন শেষ করে মাত্র সাড়ে তিন বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।তার এই সাফল্যে তার পরিবারবর্গ মাদ্রাসার ওস্তাদ ও শিক্ষকেরা শুকরিয়া আদায় ও আনন্দ প্রকাশ করেছেন।

মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে তার পিতা হাফেজ মাওলানা মোজাম্মেল হাসান মনির এর উদ্যোগে আল্লাহর নিকট শুকরিয়া আদায় স্বরুপ শনিবার (১৩ জুলাই) দুপুরে গজারিয়া বাজার হোসাইনিয়া  মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে।দোয়া মাহফিলের পুর্বে হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান তার সুললিত কন্ঠে পবিত্র কোরআন শরীফের সুরা বাকারার ১০৩ থেকে ১০৫ আয়াত পর্যন্ত তেলওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করে দেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ আবু দাউদ এর সার্বিক তত্ত্বাবধানে এসময় ফরিদপুরের প্রবীণ আলেম ও ইসলামি চিন্তাবিদ হাফেজ মোহাম্মদ আবুল হাসান, মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা নিয়ামুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল, নগরকান্দা উপজেলার সোনাতন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হাসান,  ব্যবসায়ী ও সমাজ সেবক মো:রাকিবুল হাসান বাবু,  মোঃ ফারুক হোসেন, লুৎফর রহমান সিদ্দিকী রাশেদ,  মোহাম্মদ স্বপন, মনিরুজ্জামান মনির, ওবায়েদুর রহমান, হাফেজ মাওলানা মোজাম্মেল হাসান মনি সহ স্থানীয় আলেমেদ্বীন ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ২২ তম হিফজুল কোরআন কেন্দ্রীয় পরীক্ষায় গজারিয়া বাজার হোসাইনিয়া  মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী জাতীয় মেধা তালিকা উত্তীর্ণ হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও‌ বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।

Tag :

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

১২ বছর বয়সে মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ

Update Time : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪