ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

১৭-২৩ মে ফের ‘লকডাউন’, প্রধানমন্ত্রীর অনুমোদন

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান বিধিনিষেধ বা ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (১৫ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চলমান বিধিনিষেধ শেষে আগামী ১৭-২৩ মে নতুন করে অনুমোদন দিয়েছেন। রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৭-২৩ মে আগর যে বিধিনিষেধ ছিল তা চলমান থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে ঈদের পর সংক্রমণ বাড়তে পারে।

ফরহাদ হোসেন বলেন, ঈদের পর ২২ থেকে ৩০ মে পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা। এজন্য বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ঈদের ছুটি শেষে রোববার (১৬ মে) প্রথম কর্ম দিবস, সেই কর্মদিবসে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন হবে। তবে সেখানে আগের বিধিনিষেধ রাখা হবে বলে জানান ফরহাদ হোসেন।

চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। সবশেষ তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।

আর এবারের ঈদে লঞ্চ-ট্রেন এবং দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। কিন্তু মানুষ বাড়ি ফিরছেন ঝুঁকি নিয়ে। ফলে করোনা সংক্রমণেরও ঝুঁকি তৈরি হয়েছে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

১৭-২৩ মে ফের ‘লকডাউন’, প্রধানমন্ত্রীর অনুমোদন

Update Time : ০৫:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১