ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

২০২২ সালে স্কুলগুলোতে সীমিত আকারে ক্লাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • ৩৩৭ Time View

২০২২ সালে স্কুলগুলোতে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার রাতে মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নেয়া হবে। আর দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

এছাড়া অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুইদিন (প্রত্যেক দিন) ৩টি বিষয়ের ক্লাস নেয়া হবে। আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন তিনটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

নতুন রুটিনে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথাও এতে বলা হয়।

আরো বলা হয়, স্ব স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে। চলতি শিক্ষাবর্ষেও সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

২০২২ সালে স্কুলগুলোতে সীমিত আকারে ক্লাস

Update Time : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১