ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষাও হতে পারে সংক্ষিপ্ত সিলেবাসে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • ২১৮ Time View

প্রয়োজন হলে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে (সংক্ষিপ্ত সিলেবাসে) নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হলেও পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, মাদ্রসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে নেওয়া হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিগগিরই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেবো। ২০২৪ সালেও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে যাব কিনা? আমরা চাই পরীক্ষার সময়টা ঠিক জায়গা মতো নিয়ে আসতে। এ বছরও চেষ্টা করেছিলাম। কিন্তু আগের বছর নভেম্বর ডিসেম্বরে গিয়ে পরীক্ষা নিয়েছি। এ বছর এইচএসসি হয়ত আগস্টে নিতে পারবো। পরের বছর গিয়ে স্বাভাবিকের যত কাছাকাছি নেওয়া যায় চেষ্টা করবো। কাজেই যদি প্রয়োজন হয় আগামী বছরও পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত সিলেবাসে) সিলেবাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো।’

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষাও হতে পারে সংক্ষিপ্ত সিলেবাসে

Update Time : ১১:১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩