ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

৩৭টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৩ Time View

নাইকো দুর্নীতি মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে আগের তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার খালেদা জিয়ার আইনজীবীদের একজন জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্ট।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন।

এছাড়া আওয়ামী লীগ শাসনামলে সারা দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির বিভিন্ন মামলা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য মামলাগুলো বিভিন্ন তারিখে নিষ্পত্তি হয়।

বুধবার ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ সাতজনকে খালাস দেন ঢাকার একটি আদালত।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

৩৭টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Update Time : ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫