ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

৪ দিনে ঢাকা ছেড়েছে প্রায় ৭৩ লাখ মানুষ, ফাঁকা হয়ে গেলো ঢাকা

২ বছর পর পুরনো রূপে ফিরলো ঈদ। গত ৪ ঈদের মতো এবার নেই লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশ। এমনকি মৃত্যুর মিছিলও নেই। গত দুই বছর যারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেননি, তারাও এবার ছুটেছেন নাড়ির টানে বাড়ির পানে। সাপ্তাহিক ছুটি, মে দিবস ও ঈদ মিলিয়ে বিশাল ছুটিতে ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ। এই কারণে ঈদের ঠিক আগমুহূর্তে ফাঁকা হয়ে গেলো রাজধানী ঢাকা।

ঈদের ছুটিতে গত ২৭ থেকে ৩০ এপ্রিল চার দিনে ঢাকা থেকে অন্য জেলায় গেছে ৭৩ লাখ মানুষ। তাদের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা পাওয়া গেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার (১ মে) দুপুরে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন আর ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের আগে শেষ কর্মদিবস। সাপ্তাহিক ছুটি ২ দিন, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ২ মে অথবা পরশু ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

৪ দিনে ঢাকা ছেড়েছে প্রায় ৭৩ লাখ মানুষ, ফাঁকা হয়ে গেলো ঢাকা

Update Time : ০১:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২