ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু; কাঁপল ভারতও

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এ ভূমিকম্পে শুধু নেপাল নয় কেঁপে উঠে ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর।

ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাবিং এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

কাঠমান্ডু ছাড়াও বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সাথে ভারতের ভারতের উত্তর প্রদেশ, বিহার ও দিল্লি এনসিআরসহ বিভিন্ন শহরে এ কম্পনের অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।

এর আগে, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু; কাঁপল ভারতও

Update Time : ০৬:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩