ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের আরো ৩০ লাখ মডার্নার টিকা দেশে এসেছে

টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের আরো ৩০ লাখ মডার্নার টিকা দেশে এসেছে। সোমবার রাতে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারলাইন্স কিউআর- ৮৬৩৪ ফ্লাইটে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ টিকা গ্রহণ করেন। এ নিয়ে দুই দফায় বাংলাদেশ ৫৫ লাখ মর্ডানার টিকা পেল।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, গত কয়েকদিনে দেশে ৯৫ লাখ করোনার টিকা এসেছে। এর মধ্যে ৬৯ লাখ টিকা উপহার হিসেবে পাওয়া গেছে।

ঈদুল আজহার ছুটিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এবারের যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় আসা ৩০ লাখ টিকা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ১৮টি ফ্রিজার ভ্যানে করে সরকারের সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১৫ ফ্রিজার ভ্যান গেছে ধামরাই সংরক্ষণাগারে এবং বাকি তিনটি তেজগাঁওয়ের ইপিআই সংরক্ষণাগারে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশ রূপান্তরকে বলেন, অ্যাস্ট্রাজেনেকাসহ মডার্না ও চীনের সিনোফার্ম মিলে ১ কোটি ৯ লাখ টিকা এ মাসের মধ্যেই দেশে আসবে। ১৯ জুলাই কোভ্যাক্স থেকে মডার্নার ৩০ লাখ টিকা এবং এ মাসের শেষের দিকে চীন থেকে আরও ৩০ লাখ সিনোফার্মের টিকা আসছে।

বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২২ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ এশিয়ার ১৮ দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয়। এ ছাড়া বিশ্বের আরো ৩০ দেশ ও জোটকে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়ার যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে, সে তালিকায়ও বাংলাদেশের নাম রয়েছে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের আরো ৩০ লাখ মডার্নার টিকা দেশে এসেছে

Update Time : ০৪:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১