ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে পত্রিকা অফিসে  চুরি

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ৩১৭ Time View

ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী সময় পত্রিকা অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর মুজিব সড়কের পৌরসভা ভবন সংলগ্ন প্রধান কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি কম্পিউটার, মনিটর, ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে বলে পত্রিকাটির কর্তৃপক্ষ জানিয়েছে।

দৈনিক বাঙ্গালী সময়ের বিজ্ঞাপণ ম্যানেজার লাবলু মিয়া জানান, আমি রাত ১০ টার দিকে অফিস বন্ধ করে বাসায় চলে যাই। সকাল সাড়ে ৯ টার দিকে এসে দেখি অফিসের দড়জার পাশে থাকা জানালাটি ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো, প্রতিটি টেবিলের ড্রয়ার ভেঙ্গে রাখা এবং দুটি কম্পিউটার, দুটি মনিটর ও কম্পিউটারের সাথে থাকা মডেম নেই। এছাড়াও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নেই দেখতে পাই।

পত্রিকাটির বার্তা সম্পাদক শ্রাবণ হাসান জানান, আমি সকালে খবর পেয়ে অফিসে গিয়ে দেখি সবকিছু এলোমেলো, কম্পিউটারগুলো নেই। তাৎক্ষণিক আমি ফরিদপুর কোতয়ালী থানায় ফোন দিয়ে জানাই। পরে কোতয়ালী থানার এসআই পিযূষ সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সুনীল কর্মকার পরিদর্শন করেছেন।

দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সেলিম মোল্যা বলেন, পত্রিকা অফিসে চুরি হওয়া দুঃখজনক ঘটনা, ঘটনাটি আমাকে অবাক করেছে। আমাদের কম্পিউটার, ল্যাপটপে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে। আমি আজ বিকালের মধ্যেই আইনের আশ্রয় নেবো, যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি প্রশাসনকে বলবো, বিষয়টি যেন গুরুত্বের সাথে খতিয়ে দেখা হয়। এছাড়া প্রশাসনের সহযোগিতায় যেনো আমার মালমালগুলো ফেরত পাই।

এ ঘটনায় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ফরিদপুরে পত্রিকা অফিসে  চুরি

Update Time : ১১:০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১