ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

দেশ তোমার সঙ্গে আছে শাহরুখকে চিঠিতে রাহুল গান্ধী

আরিয়ানের কাছে থেকে উদ্ধার হয়নি ড্রাগস, তবুও আইনের বেড়াজালে প্রায় এক মাস জেলবন্দি ছিলেন শাহরুখ পুত্র, আরিয়ান খান। দিওয়ালির আগেই জামিনে ছাড়া পেয়ে ঘরে ফিরেছেন শাহরুখ পুত্র। এই কঠিন সময়ে অনেকেই শাহরুখ-গৌরীর সমালোচনায় মুখর হয়েছেন। তারকা সঠিকভাবে মানুষ করতে পারেননি ছেলেকে, এমন কটাক্ষে বিদ্ধ হতে হয়েছে শাহরুখ খানকে। তবে অনেকেই সরাসরি শাহরুখের সমর্থনে মুখ খুললেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এবার জানা যাচ্ছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কঠিন সময়ে খান পরিবারের পাশে থাকবার বার্তা দিয়েছেন এক চিঠিতে। গত ১৪ই অক্টোবর রাহুল গান্ধীর লেখা ওই চিঠি মান্নতে পৌঁছায়, জানাচ্ছে শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র। সেই সময় আর্থার রোড জেলে বন্দি ছিলেন আরিয়ান। রাহুলের বার্তা, সত্য বেশিদিন চাপা থাকে না তা প্রকাশ্যে আসবেই।

রাহুল আরও লেখেন, আমি জানি আপনি খুব দরদীমানুষ এবং নিজের মাহাত্ম্যে সারা দেশে আপনার নাম-যশ ছড়িয়ে রয়েছে। সেইজন্যই সকলে আপনার পাশে রয়েছে। যদিও এই চিঠির ব্যাপারে প্রকাশ্যে কিছু মন্তব্য করতে চাননি কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। তার কথায়,এই সম্পর্কে আমার কোনও বক্তব্য নেই। যদি এই ধরণের কোনও চিঠি রাহুলজি পাঠিয়েও থাকেন সেটি একান্ত ব্যক্তিগত পরিসরে এবং সেটি গোপন থাকাই কাম্য।

২২ দিন আর্থার রোড জেলে কাটানোর পর গত শনিবার মন্নতে ফিরেছেন আরিয়ান। ম্যাজিস্ট্রেট কোর্ট ও সেশন কোর্ট মাদককাণ্ডে আরিয়ানের জামিনের আর্জি খারিজ করেছিল। বম্বে হাইকোর্টে স্বস্তি পেয়েছেন তারকা পুত্র। ২৮শে অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করে।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশ তোমার সঙ্গে আছে শাহরুখকে চিঠিতে রাহুল গান্ধী

Update Time : ০৫:৪৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১