এনটিভি’র ফরিদপুর জেলা প্রতিনিধি সঞ্জিব দাস ফরিদপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি (২০২১-২২) নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ‘ ওরা ১১ জন’ বন্ধু মহলের-এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে ফরিদপুর শহরতলীর ভুবেনশ^র নদীর পাড়ে পেটুক রেষ্টুরেন্টে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ‘ওরা ১১ জন’ বন্ধু মহলের-এর পক্ষ থেকে সঞ্জিব দাস কে ফুল ও অভিনন্দন সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
এ সময় মোঃ নুরুল ইসলাম ,কবি আলিম আল রাজি আজাদ, নাবলু পাটোয়ারী,কবি লিটন মল্লিক,রুহুল পাশা, রাম প্রসাদ,আবু নাসির আলম,মাহবুব পিয়ালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভুতি ব্যাক্ত করে সাংবাদিক সঞ্জিব দাস বলেন,আজ আমার সবচেয়ে আনন্দের দিন, বন্ধুদের কাছ থেকে সম্মাননা পেয়ে আমার কাজের প্রতি অরো দায়িত্বশীলতা বেড়ে গেল। আমি অভিভুত,এই ভাবেই যেন আমরা ‘ ওরা ১১ জন’ বন্ধু মহল সমাজের বিভিন্ন কল্যানমুলক কাজ করে যেতে পারি।

রাতে ফরিদপুরের চিরায়ত ঐতিহ্যবাহী খাবার খিচুড়ী ও মুরগীর মাংস ও নানা পদের ভর্তা দিয়ে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
মাহবুব পিয়াল 






















