ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

রাশিয়া তার আকাশে যুক্তরাজ্যের সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে; অস্ত্রসমর্পণ করলে আলোচনায় রাজি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৫ Time View

রাশিয়া তার আকাশে যুক্তরাজ্যের সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে। শুক্রবার বিবিসি এ খবর জানায়।

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ হিসাবে রাশিয়া এ সিদ্ধান্তের কথা জানাল।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসাবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেন অস্ত্রসমর্পণ করলে আলোচনায় বসতে রাজি রাশিয়া:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, তার দেশ ইউক্রেনে অভিযান চালাচ্ছেন দেশটির জনগণকে ‘নির্যাতনের’ হাত থেকে রক্ষা করতেই। সেই সাথে তিনি বলেন, যদি ইউক্রেনীয় বাহিনী অস্ত্রসমর্পণ করে তবে কিয়েভের সাথে আলোচনায় রাজি মস্কো।

শুক্রবার মস্কোয় এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ এবং নাজিমুক্তকরণের জন্য’ একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দেশটির জনগণ নিজেদেরকে ‘নির্যাতন’ থেকে রক্ষা করতে পারেন এবং তাদের ভবিষ্যৎ নিজেরাই সঠিকভাবে নির্ধারণ করতে পারেন।

ল্যাভরভের মন্তব্যে এটাই প্রতীয়মাণ হয় যে, রাশিয়া অভিযান চালিয়ে ইউক্রেনীয় বর্তমান কর্তৃপক্ষতে বিতাড়িত করতে চায়।

ল্যাভরভ বলেন, মস্কো কিয়েভের সাথে আলোচনা করতে প্রস্তুত আছে, যদি ইউক্রেনীয় সেনাবাহিনী আত্মসমর্পণ করে।

‘আমরা যেকোনো মুহূর্তে সমঝোতায় প্রস্তুত। ইউক্রেনীয় বাহিনী যত দ্রুত অস্ত্রসমর্পণ করবে তত দ্রুতই আমরা তাদের সাথে আলোচনায় বসতে রাজি’, বলেন তিনি। ল্যাভরভ এটাও বলেন যে, ‘কেউ ইউক্রেন দখল করতে চায় না।’

আবাসিক এলাকায় হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপকভিত্তিক প্রমাণ থাকা সত্ত্বেও ইউক্রেনের সাধারণ নাগরিকদের কোনো স্থাপনায় রাশিয়ান বাহিনীর হামলার কথা অস্বীকার করেন ল্যাভরভ।

এদিকে, ইউক্রেন সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, রাশিয়ান বাহিনী উত্তর ও উত্তরপশ্চিম দিক দিয়ে তাদের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে।

এর আগে পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া।

ঘোষণার পর থেকেই ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করে দেয় রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার প্রথম দিনের যুদ্ধেই ইউক্রেনের সবচেয়ে বড় শহর খারকিভ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের দখল নেয় রুশ বাহিনী। যুদ্ধের দ্বিতীয় দিনে পুতিন বাহিনী পৌঁছে যায় রাজধানী কিভের দোরগোরায়। যেখানে এখনো রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি।

এরপর শুক্রবার বিকেলেই প্রকাশ্যে আসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। যদিও এ ব্যাপারে ইউক্রেনের জবাব পাওয়া যায়নি এখনো।

হামলার প্রতিবাদস্বরূপ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র : আল আরাবিয়া, এএফপি

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

রাশিয়া তার আকাশে যুক্তরাজ্যের সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে; অস্ত্রসমর্পণ করলে আলোচনায় রাজি

Update Time : ১২:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২