ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

রুশ আগ্রাসন প্রতিহতে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

রুশ আগ্রাসন প্রতিহতে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ তাদের ইতিহাসে এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিল।

বিবিসি লাইভে বলা হয়েছে, রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এক সংবাদ সম্মেলেন ইউক্রেনে অস্ত্র পরিবহনের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন। এছাড়াও রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এসময় রাশিয়ার জন্য ইউরোপের আকাশসীমা বন্ধেরও ঘোষণাও দেন তিনি।

এদিকে ইউক্রেনে শান্তি ফেরাতে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। গেল ৬০ বছরে এমন অধিবেশন ডাকা হয়েছে মাত্র ১০ বার।

রাশিয়াকে কাবু করতে আরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সুইফট থেকে মস্কোকে বাদ দেয়ার ঘোষণা এসেছে। ইউটিউব ও ফেসবুক থেকে উপার্জনে রুশ বেশ কিছু চ্যানলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

রুশ আগ্রাসন প্রতিহতে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

Update Time : ০৪:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২