ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখলে নিল রাশিয়া

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার সামরিক বাহিনী দখল করে নিয়েছে বলে শুক্রবার জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ
এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পৃথিবীর সবচেয়ে বড় ১০টি বিদ্যুৎকেন্দ্রের একটি।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এর আগে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়।
তবে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছিল যে এটি ‘সুরক্ষিত’ আছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, তারা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুতর পরিস্থিতির কারণে’ তাদের ‘ইনসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টারকে চব্বিশ ঘণ্টা পুরোদস্তুর রেসপন্স মোডে রাখছে।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত বা আহত হয়েছে।
জাতিসংঘ বলছে, গত বৃহস্পতিবার রাশিয়া আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন থেকে পালিয়ে গেছে।
Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখলে নিল রাশিয়া

Update Time : ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২