ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করায় ন্যাটোর প্রতি নিন্দা: জেলেনস্কির

ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করায় ন্যাটোর প্রতি নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। সিএনএন ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বিবৃতি জানার পর পরই জেলেনস্কি তার ফেসবুকে এ প্রতিক্রিয়া জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলেনস্কি বলেন, আমরা বিশ্বাস করি, ন্যাটোর দেশগুলো এমন একটা বিষয় দাঁড় করিয়েছে যে ইউক্রেনের আকাশসীমা বন্ধ করা হলে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যারা দুর্বল ও ভেতরে ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগে এটা তাদের নিজেদের প্রবোধ দেয়া ছাড়া কিছু নয়। অথচ তাদের (ন্যাটোর) কাছে কিনা আমাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী অস্ত্র আছে।

এর আগে ইউক্রেনের ‘নো ফ্লাই জোন’ প্রস্তাব নাকচ করে যুক্তরাষ্ট্র বলেছে এমনটা করা হলে গোটা ইউরোপজুড়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে ব্লিনকেন এও বলেছেন যে, তিনি মিত্র দেশগুলোর সঙ্গে আলাপ চালিয়ে যাবেন, যেন তারা রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সমর্থন পায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ন্যাটো মূলত নো ফ্লাই জোন নিয়ে ভাবছেন না কয়েকটি কারণে। প্রথমত, ইউক্রেন কিংবা রাশিয়া কেউই ন্যাটোভুক্ত দেশ নয়। এ ছাড়া নো ফ্লাই জোন ঘোষণার আরেক অর্থ হলো রুশ যুদ্ধবিমানে ন্যাটোর হামলা। যা করা হলে পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে ইউরোপের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে এবং তাতে আরও বড় আকারে প্রাণহানী ঘটতে পারে।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করায় ন্যাটোর প্রতি নিন্দা: জেলেনস্কির

Update Time : ০৫:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২