ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি, শনাক্তের হার ০.৭৯ শতাংশ

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় নতুন শনাক্ত হয়েছে ৫৬ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে পৌঁছেছে।

রোববার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৫৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫০ শতাংশ।
সূত্র : ইউএনবি

Tag :

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি, শনাক্তের হার ০.৭৯ শতাংশ

Update Time : ০২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২