ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

এতোই যদি ভারতকে ভালো লাগে তবে ভারতে চলে যান: মরিয়ম নওয়াজ শরিফ

জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই প্রশংসার তীব্র সমালোচনা করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ শরিফ বলেন, এতোই যদি ভারতকে ভালো লাগে তবে ভারতে চলে যান।

গত শুক্রবার ইমরান ভাষণে ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করে বলেন, কোনো বড় শক্তি ভারতকে কোনো নির্দেশ দিতে পারে না। খবর আনন্দবাজার অনলাইনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা ২২ কোটি মানুষ। বাইরে থেকে কেউ ২২ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে, এটা অপমানজনক।

অনাস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণে পাক প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়কে মেনে নেয়ার কথা জানান।

ভাষণে ইমরান খান আরও বলেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করল না শীর্ষ আদালত।

তিনি বলেন, আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হয়। স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে অনাস্থা প্রস্তাব নিয়ে চলছে আলোচনা।

এর আগে বিরোধীদল পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে ১৭৬ জন সদস্য একটি বৈঠকে বসেন।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

এতোই যদি ভারতকে ভালো লাগে তবে ভারতে চলে যান: মরিয়ম নওয়াজ শরিফ

Update Time : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২