ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

দক্ষিণ আফ্রিকায় শতাব্দীর ভয়াবহতম বন্যা; ৩৯৫ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় শতাব্দীর ভয়াবহতম বন্যা ও পাহাড় ধসে ৩৯৫ জন লোকের মৃত্যু হয়েছে এবং ৪৫ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুইশ শিল্প-কারখানাসহ হাজারখানেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত এক সাপ্তাহ থেকে শীত মৌসুমের শুরুতে হঠাৎ করে টানা বৃষ্টির পানিতে থৈ থৈ করছে দক্ষিণ আফ্রিকা। গত কয়েক দিন ধরে আকস্মিক এই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেশটির বেশ কয়েকটি শহর বন্দর এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট।
দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, দেশটির বাণিজ্যিক রাজধানী জোহানসবার্গ ও বন্দরনগরী ডারবানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই দুই প্রদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯০ মি.লি.।
বৃষ্টিপাত কমে আসার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কোয়াজুলু নাটাল প্রদেশের প্রিমিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, শুধুমাত্র কোয়াজুলু নাটাল প্রদেশে ৩৯৫ জন লোকের মৃত্যু হয়েছে এবং ৪৫ হাজার লোক তাদের ঘরবাড়ি হারিয়েছে। সেই সাতে শুরু হয়েছে মারাত্মক শৈত্যপ্রবাহ। টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা এবং শৈত্যপ্রবাহের কারণে দেশটির জনজীবনে মারাত্মক দুর্যোগ নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী ৩-৪ দিন এ বৃষ্টি অব্যাহত থাকবে।
Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

দক্ষিণ আফ্রিকায় শতাব্দীর ভয়াবহতম বন্যা; ৩৯৫ জনের মৃত্যু

Update Time : ০৪:৩৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২