ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬

নিউমার্কেটে ব্যবসায়ী-দোকান কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী-দোকান কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাহিদ হাসান (২৩) একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। সংঘর্ষের সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আইসিইউতে কর্তৃব্যরত চিকিৎসক ডা. তৌফিক ইলাহী।
ওদিকে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আহত ছাত্রের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া সংঘর্ষে আহত সব শিক্ষার্থী ও অন্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

নিউমার্কেটে ব্যবসায়ী-দোকান কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

Update Time : ০৪:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২