ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তার ছেলে প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানে (প্লাটিনাম জুবিলি) যোগ দিতে পারছেন না তার ছেলে প্রিন্স অ্যান্ড্রু। একইসঙ্গে বাকিংহাম প্যালেসের বারান্দায় সেদিন রানির পাশে থাকবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। আগামী জুনে ব্রিটেনে উদ্যাপিত হবে রানির ঐতিহাসিক প্লাটিনাম জুবিলির এই অনুষ্ঠান। কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে প্রাসাদের বারান্দায় রানির সঙ্গে যোগ দেবেন না প্রিন্স অ্যান্ড্রু, প্রিন্স হ্যারি এবং মেগান। রানি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই তিনজন থাকবেন না। প্রাসাদ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রাজপরিবারের দায়িত্ব যারা পালন করছেন কেবল তারাই ঐ দিন তার পাশে থাকবেন। এছাড়া কিছু আত্মীয়ও থাকবেন।

প্রাসাদের মুখপাত্র জানিয়েছেন, সতর্কতার সঙ্গে বিবেচনার পর রানি সিদ্ধান্ত নিয়েছেন যে, ২ জুনের অনুষ্ঠানে রাজপরিবারের সেসব সদস্যরাই থাকবেন যারা রানির পক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে প্রিন্স অ্যান্ড্রু যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারির মামলা অর্থের বিনিময়ে আপোষ-রফা করেছেন। ২০১৯ সালে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকে তিনি রাজপরিবারের দায়িত্ব থেকে উধাও। গত জানুয়ারিতে তার রাজ উপাধি কেড়ে নেওয়া হয়। অন্যদিকে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল দুই বছর আগে স্বেচ্ছায় রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তার ছেলে প্রিন্স অ্যান্ড্রু

Update Time : ০৪:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২