ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে বাস যাবে ঢাকায় কাল থেকে

ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু উদ্বোধন হয়েছে ২৫ জুন। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন।

এর পর থেকে সড়কপথে সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহনসহ বিভিন্ন যানবাহন।

তবে দক্ষিণাঞ্চলের সবকটি জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করলেও বিভিন্ন অজুহাতে অনেকটা অঘোষিতভাবে ফরিদপুর থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচলের জন্য বাস মালিকপক্ষের তেমন আগ্রহ ছিল না।

অবশেষে আগামীকাল বুধবার (২৮ জুন) থেকে করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইনের বাস ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (পরিবহন) মো. ইমরান হোসেন রিপন।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় ফরিদপুর থেকে প্রথম ট্রিপ পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে।

পরবর্তী এক ঘণ্টা পর পর ফরিদপুর থেকে বাস ছাড়া হবে।

ভাড়ার ব্যাপারে গোল্ডেন লাইন পরিবহনের এ ব্যবস্থাপক বলেন, আপাতত ফরিদপুর থেকে ঢাকার গাবতলী পর্যন্ত ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ভাড়া পুনঃনির্ধারণ করা হবে।

জানা যায়, ঢাকা কদমতলি-বাবু বাজার ব্রিজ সংলগ্ন থেকে পদ্মা সেতু দিয়ে ফরিদপুর, গোপালগঞ্জ নাজিরপুর পিরোজপুর বরিশাল পয়সারহাট, লাহুড়িয়া, বেনাপোল রুট দিয়ে নিয়মিত চলাচল করবে এ পরিবহন। প্রতি এক ঘণ্টা পরপর বাস ছাড়বে।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে বাস যাবে ঢাকায় কাল থেকে

Update Time : ১০:০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২