ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়েছে আজ থেকে

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়েছে আজ থেকে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টার দিকে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে করিম গ্রুপের গোল্ডেন লাইন নামে একটি বাস যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত  করেছেন গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা।

করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. ইমরান হোসেন বলেন, ফরিদপুরে বেশ কয়েকটি পরিবহনের বাস ঢাকা-গাবতলী পথে ফেরি পারাপারে চলাচল করলেও শুধু গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাঙ্গা এক্সপ্রেস মহাসড়ক হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।

তিনি আরও বলেন, ফরিদপুর থেকে এই পরিবহন কোম্পানির ৩০টি বাস ঢাকা যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি পেয়েছে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০টি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার অনুমতি পেয়েছে। এক্ষেত্রে আপাতত আমরা ভাড়া ৩৫০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে প্রয়োজন হলে এ ব্যাপারে সমন্বয় করা হবে।

গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা বলেন, আমাদের ইচ্ছা এবং ফরিদপুরের যাত্রীদের আকাঙ্ক্ষা ছিল পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খোলার দিনে বাস চলাচল শুরু করার। কিন্তু অনুমোদন না পাওয়ায় পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরুর দুই দিন পর আজ থেকে বাস চলাচল শুরু করতে পেরেছি।

তিনি বলেন, সোমবার এ ব্যাপারে বিআরটিএর আনুষ্ঠানিক অনুমতি আমরা পেয়েছি। এ জন্য আজ সকাল ৬টায় পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশে আমাদের প্রথম বাসটি ছেড়ে গেছে।

গোল্ডেন লাইন পরিবহন সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি পারাপারে ঢাকার গাবতলী যেতে নন এসি ৪০ আসনের বাসে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হয় ৩৫০ টাকা। পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদগামী বাসে যাত্রী প্রতি ভাড়াও ৩৫০ টাকায় থাকবে। ৬টা থেকে শুরু হয়ে প্রতি ঘণ্টায় বাস চলাচল করবে এই রুটে।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়েছে আজ থেকে

Update Time : ০৫:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২