ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন: মির্জা ফখরুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২৯১ Time View
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এ দিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন। আপনারা কোথা থেকে কী শুনেছেন? দিস ইস রিডিকুলাস। অদ্ভুতকাণ্ড! আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন। আমি বললাম, কোথা থেকে শুনলেন। আমি ডা. জাহিদ হোসেনকে ফোন দিলাম। কী জানি আমি তো নাও জানতে পারি। কিন্তু ডা. জাহিদ বললেন— আমি তো এখন পর্যন্ত কিছু জানি না!
মির্জা ফখরুল আরও বলেন, এটা ছড়ানোর কারণ হচ্ছে যে, হিউম্যান রাইটস এর হাইকমিশনার; তার বক্তব্যগুলোকে ঢাকা দিয়ে আরেকটা ইস্যুতে চলে যাওয়া। এগুলো ওদের বহু পুরোনো খেলা। এই মিথ্যাটা প্রচার করা হয়েছে এই কারণেই। তিনি (খালেদা জিয়া) এখন খুব ভালো আছেন। কোনো সমস্যা নেই।
Tag :
জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন: মির্জা ফখরুল ইসলাম

Update Time : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২