ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

  • Reporter Name
  • Update Time : ১২:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ৩১৬ Time View

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. শাহাদাৎ হোসেন চশমা প্রতীক নিয়ে ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন আনারস প্রতীক নিয়ে ৫৪০ ভোট পেয়েছেন।

ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান ফলাফল ঘোষণা করেন।

সোমবার (১৭ অক্টোবর) দীর্ঘ দিন পর ফরিদপুরে জেলা পরিষদের নির্বাচনে জমজমাট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অপর স্বতন্ত্র চেয়ার‌ম্যান প্রার্থী মো. নুর ইসলাম সিকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৮ ভোট পেয়েছেন।

সারা দেশের ৬০টি জেলা পরিষদের মতো ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ইভিএমের মাধ্যমে জেলার নয়টি উপজেলা পরিষদে নয়টি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে ভোটার ছিল ১১৮৭ জন। এর মধ্যে ১১৭৩ জন ভোট দিয়েছেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর শাহাদাৎ হোসেনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে।

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

Update Time : ১২:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২