ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৩ বছরে বিএনপি ১৩ মিনিটও আন্দোলন করেনি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  গত ১৩ বছরে বিএনপি ১৩ মিনিটও আন্দোলন করেনি। এখন নাকি বিএনপি আন্দোলন করবে। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।
সোমবার (৩১ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপিকে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না।
তিনি বলেন, ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি বিএনপি। এখন ফখরুল সাহেব আন্দোলন করতে চান। এই আন্দোলনের নাটাই কোথায় আমরা জানি। ১০ ডিসেম্বর সরকার পতন করে ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন খোয়াবে পরিণত হবে, কর্পূরের মতো উবে যাবে।
বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দেখার মতো একটা মিছিলও করতে পারেনি।
এসময় মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ফখরুল সাহেব রংপুর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের চেয়ার গুনেছেন। ২২ হাজার নয়, ৭০ হাজার চেয়ার ছিল। আমি চ্যালেঞ্জ করলাম। মির্জা ফখরুলের অন্তরে অনেক জ্বালা। মির্জা ফখরুলকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ ১৪ দল।
এসময় বিএনপিকে দুবাই থেকে অর্থায়ন করা হয় বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এতে আরও অংশ নেন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ।
Tag :

Update Time : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২