ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

বরিশালে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ২৬২ Time View

পরিবহন সংকটের কথা মাথায় রেখে আগেভাগে বরিশালের সমাবেশস্থলে এসে রাত যাপন করছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কম্বল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। একদিকে কম্বল সংকট অন্যদিকে মাটিতে ত্রিপল আর বস্তার ওপর শুয়ে-বসে নির্ঘুম রাত কাটছে তাদের।

সন্ধ্যা থেকে বরিশালে হালকা বাতাস ছিল। সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে থাকে। রাত যত বাড়ছিল পাল্লা দিয়ে বাড়ছিল কুয়াশার পরিমাণও। রাতে নগরীর তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। যে কারণে শীত অনুভূত হচ্ছিল বেশি।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এ চিত্র দেখা গেছে। তবে সমাবেশস্থলের বাইরে কাউকে যেতে দেখা যায়নি। মাঝ রাতেও স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির সিনিয়র এক নেতা বলেন, সমাবেশে যারা আগে এসেছেন তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন মাঠের বাইরে না যান। কারণ পুলিশ বা সরকার দলের লোকজন হামলা-হয়রানি করতে পারে।

পরিবহন ধর্মঘটের ডাকার পর বিভাগের বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে যোগদানের জন্য উপযুক্ত সময় ছিল বৃহস্পতিবার। এই দিন কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন পরিবহনে করে বঙ্গবন্ধু উদ্যানে এসে উপস্থিত হন। কিন্তু মাঝরাতে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খোলা মাঠে বিপাকে পড়েন তারা।

উল্লেখ্য, আগামীকাল শনিবার বরিশাল বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে বিএনপির।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

বরিশালে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা

Update Time : ০৩:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২