ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

মুম্বাই বিমানবন্দরে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের কাছে আটক হয়েছেন কিং খান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ২৬৮ Time View

ফের বিপাকে পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এবার ভারতে মুম্বাই বিমানবন্দরে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের কাছে আটক হয়েছেন বলিউডের এই কিং।

মুম্বাই বিমানবন্দরে শনিবার (১২ নভেম্বর) অভিনেতাকে আটক করে দপ্তরের কর্মকর্তারা। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। খবর-আনন্দবাজারের।

সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ছয় লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

জানা যায়, শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ খান। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এজন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এর পর শাহরুখকে ছয় লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে।

তবে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান তিনি।

Tag :

ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুম্বাই বিমানবন্দরে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের কাছে আটক হয়েছেন কিং খান

Update Time : ১১:১৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২