ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

নয়াপল্টন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৮৫ Time View

আবারও রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকালে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনেও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে ও একই সময়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

তিনি আরও জানান, তাদের দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

নয়াপল্টন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

Update Time : ০৬:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২