ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

বিএনপির গণসমাবেশে সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২৪৭ Time View

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।

পদত্যাগের ঘোষণা দেওয়া বিএনপির ৭ এমপি হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।

সংসদ সদস্য রুমিন ফারহানা সমাবেশে তার বক্তব্যে বলেন, এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইতোমধ্যে আমাদের পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছে। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা নেই।

তিনি জানান, দলটির সাত জন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ দেশের বাইরে আছেন। তবে তিনিও পদত্যাগপত্রে সই করে গেছেন।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

বিএনপির গণসমাবেশে সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা

Update Time : ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২