ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

শুক্রবার বসুন্ধরা সিটির ‘টগি ওয়ার্ল্ড’-এ প্রচারণা চালাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির টিম

  • বিনোদস ডেস্ক
  • Update Time : ০৪:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • ৩০২ Time View
আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বসুন্ধরা নুডলস’ নিবেদিত ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আলোচিত জুটি পরীমণি ও সিয়াম আহমেদ। ছবিটির মুক্তিকে সামনে রেখে শেষ সময়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছবির পুরো টিম।
এর আগে, রাজধানীর একাধিক স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় ছবিটির প্রচারণা চালাতে দেখা গেছে লাস্যময়ী নায়িকা পরীমণিকে। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার বসুন্ধরা সিটির ‘টগি ওয়ার্ল্ড’-এ প্রচারণা চালাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির টিম। এদিন বিকেল চারটায় পরিমণি ও সিয়ামসহ ছবির অন্যান্য কলাকুশলীদের প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে। এসময় বাচ্চাদের ক্লাস রুটিন, কলম ও বসুন্ধরা নুডুলস বিতরণসহ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছবির কাটআউট পোস্টার প্লেসমেন্ট করা হবে।
সরকারি অনুদান প্রাপ্ত এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। এছাড়া প্রযোজনায় ছিল শট বাই শট এবং সহ-প্রযোজনায় বঙ্গ। সিনেমাটির জন্য প্রথমবারের মত গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। ছবিটিতে পরীমণি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ জন শিশুশিল্পী। এরই মধ্যে ছবির ট্রেইলার ও গান দর্শক মহলে আলোচিত হয়েছে।
Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

শুক্রবার বসুন্ধরা সিটির ‘টগি ওয়ার্ল্ড’-এ প্রচারণা চালাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির টিম

Update Time : ০৪:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩