ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে এক দিনে কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত

ফরিদপুরের একটি গ্রামে এক দিনে কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সোলাকুন্ডু গ্রামে এই তাণ্ডব চালায় কুকুরটি।

আহত বেশিরভাগ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে ভ্যাক্সিন।

সোলাকুন্ডু গ্রামের মোহাম্মদ হাবিব জানান, কৈজুরী ইউনিয়ন থেকে আসা একটি কুকুর গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নানা বয়সী মানুষকে কামড় দেয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরে কামড়ানো এই রোগীদের সামলাতে হিমশিম খায় নার্স ও ওয়ার্ড বয়রা। গুরুতর আহত রোগীদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির হাসান জিসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কমপক্ষে ৩৫ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ফরিদপুরে এক দিনে কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত

Update Time : ০৫:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩