ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

সালমান খানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাটরিনা

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এবার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন তারা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের কাজ চলছে।
এর মাঝে জোর গুঞ্জন উড়ছে, সালমান খানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাটরিনা। ভারতের চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধুর একটি টুইটকে কেন্দ্র করে এ গুঞ্জনের সূচনা।
উমাইর সান্ধু লিখেছেন, ‘‘ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ আমার শেষ সিনেমা। ভবিষ্যতে তার সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না।’ ভিকি কৌশল ভাইজানের সঙ্গে সিনেমা করতে বারণ করেছেন।’’
এ টুইট করার পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা। তবে টুইটকে কেন্দ্র করে আলোচনা বেশ জমে উঠেছে। কারণ নেটদুনিয়ায় ভাগ হয়ে গেছেন সালমান-ক্যাটরিনার ভক্তরা।
আবার অনেকে টুইটকারীকে আক্রমণ করে মন্তব্য করেছেন। তাদের মতে— এই তথ্য মিথ্যা।
টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। সুপার স্পাই জোয়া চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। আর খলনায়কের ভূমিকায় হাজির হবেন ইমরান হাশমি। আর একটি ক্যামিও চরিত্রে থকবেন শাহরুখ খান। চলতি বছরের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

সালমান খানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাটরিনা

Update Time : ০৪:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩