ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

তীব্র এই তাপপ্রবাহ আগামী দুদিনে আরও বাড়বে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ২৪৩ Time View

তীব্র এই তাপপ্রবাহ থেকে অচিরেই মুক্তির কোনো সুবাতাস দিতে পারছে না আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সাত বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; এটি আগামী দুদিনে আরও বাড়বে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আর সব রেকর্ড ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।

সাধারণত কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেখানে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ অতিক্রম করলে তীব্র তাপপ্রবাহ চলছে বলে ধরা হয়। ঢাকায় বর্তমানে তীব্র তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, খুলনা ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী দুদিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপপ্রবাহ আরও বাড়বে এবং আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে এবং ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

Tag :

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

তীব্র এই তাপপ্রবাহ আগামী দুদিনে আরও বাড়বে

Update Time : ০৬:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩