ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ২৫৪ Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শরীয়তপুরগামী পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ সামনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পদ্মা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের একপাশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকেই ৬ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত ৮-১০ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ দিকে দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত

Update Time : ০৪:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩