ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

এদিকে লঞ্চ বন্ধ থাকার সুযোগে ঘাটের ট্রলার ও স্প্রিডবোড মালিকরা নদীতে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করছে।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

Update Time : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩