সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা ও মার্টিন টিউলিপ রিসোর্টের মালিক মো. জোবায়ের রহমান জানান, সাগর উত্তাল রয়েছে। তবে ভাটা চলায় পানি উঠে আসছে না। বাতাসের গতিবেগ মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। খুব বেশি মানুষ দ্বীপ ছেড়ে যাননি। নারী, শিশু ও প্রবীণদের দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিরা দ্বীপেই রয়ে গেছেন। গতকাল সাইক্লোন শেল্টারে অবস্থানকারীদের স্থানীয় চেয়ারম্যান রান্না করে খাইয়েছেন। আজ এখনো পরিস্থিতি খারাপ না হওয়ায় সবাই তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে খাবার রান্না করে নিয়ে আসছেন। জোয়ার এলে পরিস্থিতি খারাপ হবে।
শিরোনাম
সেন্ট মার্টিনে মোখা: দুপুর ১২টায় জোয়ার এলে পরিস্থিতি খারাপ হবে বলে মনে করছেন স্থানীয়রা
-
অনলাইন ডেস্ক - Update Time : ০৫:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- ২৫৯ Time View
Tag :
জনপ্রিয়
অনলাইন ডেস্ক 




















